ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

কসবায় পুকুরে বিষ প্রয়োগে কয়েক লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

Anima Rakhi | আপডেট: ০৮ জুন ২০২২ - ১১:১৪:০৪ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ; ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি দক্ষিণ পাড়া গ্রামে দুটি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। পুকুর দুটির ইজারাদার বিনাউটি গ্রামের মোঃ কাজী মিজানুর রহমানের ছেলে কাজী বিল্লাল হোসেন। পুকুরের মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুকুরের মেশিন চালক মাছ মারা যাচ্ছে বলে মালিক কে জানান, পুকুরের মালিক এসে দেখেন মাছ মরে ভেসে উঠছে ও পানিতে কীটনাশকের গন্ধ পাওয়া যাচ্ছে। তাৎক্ষণিক বিষয়টি তিনি গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গদের অবহিত করেন। 

সকালে পুকুর দুটিতে মাছ মরে ভেসে উঠতে দেখা গেছে, এ ঘটনা খবর পেয়ে আশেপাশের লোকজন পুকুর পাড়ে জড়ো হয়। দুটি পুকুরে বিক্রির জন্য প্রায় কয়েক লক্ষ টাকার দেশীয় পোনামাছ ছিল বলে দাবি করেন মালিক পক্ষ। ঘটনাটির তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের উপযুক্ত বিচার দাবি করেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক কাজী বিল্লাল হোসেন জানান, এ ব্যাপারে কসবা থানায় লিখিত অভিযোগ করা হবে। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুঁইয়া জীবনের কাছে সঠিক বিচারের আশা করেন ভুক্তভোগী কাজী বিল্লাল হোসেন।

কিউটিভি/অনিমা/০৮.০৬.২০২২/রাত ১১.১৩

▎সর্বশেষ

ad