ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

মালয়েশিয়ায় কর্মী না পাঠানোর সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার

Anima Rakhi | আপডেট: ০১ জুন ২০২২ - ০২:৪৬:১৪ পিএম
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার পামওয়েল বাগানে কর্মী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ইন্দোনেশিয়া।মঙ্গলবার (৩১ মে) নিরাপত্তার বিষয়টিকে সামনে এনে আপাতত এই খাতে কোনো কর্মী যাচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি।তবে ইন্দোনেশিয়ার এ সিদ্ধান্তে বিকল্প শ্রমবাজার হিসেবে বাংলাদেশ থেকে পামওয়েল খাতে অধিক কর্মী নিয়োগে আগ্রহ দেখাতে পারে মালয়েশিয়া।প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার এ সিদ্ধান্তে মালয়েশিয়ার পামওয়েল বাগানে কর্মীশূন্যতা পূরণ হওয়ার সম্ভাবনা ফিকে হয়ে গেল। কর্মীর অভাবে চাহিদা মতো পামওয়েল উৎপাদনের শঙ্কাও বাড়লো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর পামওয়েল উৎপাদনকারী দেশটিতে প্রায় ১ লাখ কর্মী প্রয়োজন। মঙ্গলবার ১৬৪ জন কর্মী নিয়ে একটি চ্যার্টার্ড বিমান ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া পৌঁছানোর কথা থাকলেও পরে তা বাতিল করা হয়।

মালয়েশিয়ায় নিযুক্ত ইন্দোনেশিয়ার বিশেষ দূত বলেন, কর্মীদের নিরাপত্তার কথা ভেবে এজেন্সিগুলো এ সিদ্ধান্ত নিয়েছে, আপাতত কোনো কর্মী ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া আসবে না। তবে এখানে কোন ভুল বোঝাবুঝি থাকতে পারে, মেডিকেলে ফিট হলে সবাই ভিসা পাবে বলে নিশ্চয়তা দেন ইন্দোনেশিয়ার এ দূত।এদিকে কর্মী আসার পর তাদের সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত স্বাক্ষাতের সূচি স্থগিত করা হয়েছে।উল্লেখ্য; কর্মীদের যথাযথ সুযোগ সুবিধা না দেওয়ায় গেল দুই বছরে মালয়েশিয়ার সাতটি কোম্পানিকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।

কিউটিভি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৬

▎সর্বশেষ

ad