ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নরসিংদীতে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার 

Anima Rakhi | আপডেট: ২২ মে ২০২২ - ১২:২৬:৫৪ পিএম

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর বেলাবতে বসতঘর থেকে মা ও ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ মে) সকালে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে।নিহতরা হলেন- বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), তার ছেলে রাব্বি শেখ (১২) এবং মেয়ে রাকিবা আক্তার (৭)। রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিলেন।

স্থানীয়রা জানায়, রোববার সকালে বিলকিস বেগম নামে এক নারী বানাতে দেওয়া পোশাক নিতে যায় রহিমা বেগমের বাড়িতে। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জড়ো হয়। ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে।

কিউটিভি/অনিমা/ ২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১২.২৬

▎সর্বশেষ

ad