ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সরাইলে সড়ক পার হতে গিয়ে বৃদ্ধ নিহত

Anima Rakhi | আপডেট: ২০ মে ২০২২ - ০৭:৪৮:৩৪ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর এলাকায় শুক্রবার সকালে ট্রাকচাপায় অমূল্য কর (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত অমূল্য কর শাহবাজপুর গ্রামের দীঘিরপাড় এলাকার প্রকাশ করের ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু জানান, বেলা ১১টার দিকে শাহবাজপুর ১নং গেইট এলাকায় সড়ক পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাকচাপায় অমূল্য কর নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক ও সহযোগি পালিয়ে গেছে।

কিউটিভি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৮

▎সর্বশেষ

ad