ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

২৬ মাস পর চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন

superadmin | আপডেট: ২০ মে ২০২২ - ০৪:০৬:১০ পিএম

ডেস্কনিউজঃ ২৬ মাস পর চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল। কোভিড পরিস্থিতির কারণে বন্ধ হয়ে পড়া নিয়মিত ট্রেন চলাচল শুরু হচ্ছে ২৯ মে থেকে।

ঢাকায় ভারতীয় হাই কমিশন শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস চালু হবে ২৯ মে।

মহামারি শুরু হলে ২০২০ সালের ১৫ মার্চ আন্তঃসীমান্ত রেলসেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে নতুন উদ্বোধন হওয়া ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেস চলবে ১ জুন থেকে।

২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে উভয় দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এই রেলপথ উদ্বোধন করেছিলেন। এরপর ২০২১ সালের ২৭ মার্চ এই রেলপথে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত জানানো হয়েছিল।

সে সময় বলা হয়েছিল, সপ্তাহে দুই দিন ঢাকা ও জলপাইগুড়ি থেকে মিতালী ছেড়ে যাবে। কিন্তু মহামারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আর হয়নি।

১ জুন দুই দেশের রেলমন্ত্রীরা ভার্চুয়ালি এই পথে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তারপর নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস।

বিপুল/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ /বিকেল ৩.৫৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad