ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ঢাবিতে সাংবাদিকের ওপর চড়াও হলেন ছাত্রলীগ নেতা

superadmin | আপডেট: ১৮ মে ২০২২ - ০৪:৪২:৫৫ পিএম

ডেস্কনিউজঃ ছাত্রলীগের মারামারির ঘটনায় ভিডিও করতে গেলে এক সাংবাদিককে গালাগাল করে মারতে তেড়ে আসার অভিযোগ পাওয়া গেছে কেন্দ্রীয় ছাত্রলীগের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়ের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের নাম শাফাত রহমান। তিনি বাংলাদেশ টাইমসের মোবাইল জার্নালিস্ট হিসেবে কর্মরত আছেন।

এই বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শাফাত রহমান বলেন, ছাত্রলীগের শোভাযাত্রা মধুর ক্যান্টিন থেকে টিএসসি পৌঁছালে সেখানে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী সংঘর্ষে লিপ্ত হন। আমি সে ঘটনার ভিডিও করতে গেলে পুতুল চন্দ্র রায় আমাকে মারতে উদ্ধত হন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তার সাথে থাকা কয়েকজন আমাকে সরিয়ে নিতে চাইলে তিনি তখনো ‘ও আমারে কী করবে’ বলে হুমকি দিতে থাকেন। তার সাথে থাকা একজন বলেন, কমিটি না পাওয়ায় তার মাথা খারাপ।

ভিডিও ফুটেজে দেখা যায়, পুতুল চন্দ্র রায় মারতে উদ্ধত হলে একপর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী জহির শাফাত রহমানকে এক পাশে নিয়ে এসে মিটমাটের চেষ্টা করেন।

ভিডিওতে ছাত্রলীগের সহ-সভাপতি জহিরকে বলতে শোনা যায়, আচ্ছা, বাদ দেন, ভাই। ভুল করে ফেলেছে।

তখনও পেছন থেকে পুতুল চন্দ্র রায় গালাগাল করতে থাকেন। শাফাত রহমান বলেন, আপনি এভাবে বিহেভ করছেন কেন?

এ সময় পুতুল বলে, ও আমার কী করবে?

এই বিষয়ে জানতে ফোন করা হলে পুতুল চন্দ্র রায় বলেন, আমি সাংবাদিকদের সাথে কথা বলতে পারছি না। আপনার যা ইচ্ছা লিখে দেন। এতে আমার কিছু যায়-আসে না।

এই বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফোন করা হলেও তাদের সাড়া মেলেনি।

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে আইন বিভাগের সামনে প্রস্রাব করায় বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের কয়েকজন ছাত্রলীগ কর্মীর হাতে মারধরের শিকার হন পুতুল চন্দ্র রায়।

বিপুল/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৪.৩৭

▎সর্বশেষ

ad