ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ঢাকায় ঈদের সকালে বৃষ্টি, চলবে সারাদিন

admin | আপডেট: ০৩ মে ২০২২ - ১১:০০:৪০ এএম

ডেস্কনিউজঃ রাজধানী ঢাকায় ঈদের সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে দিনভর আরো বৃষ্টিপাত হবে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক সাংবাদিকদের বলেন, আবহাওয়া অধিদফতরের আগেই পূর্বাভাস ছিল ঈদের দিন সারাদেশে বৃষ্টি হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

তিনি বলেন, ‘আজ সারাদেশেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। দুপুর ১২টার পর খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালীর দিকে বৃষ্টি হবে। তবে ভোর থেকে ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বৃষ্টি হচ্ছে। আর এখনকার বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে।’

এদিকে ভোর থেকে নওগাঁয় ৩৮ মিলিমিটার, তেঁতুলিয়ায় ২ মিলিমিটার, রাজারহাটে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মোট হিসাবে এই চার জায়গায় প্রায় ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিপুল/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/ সকাল ১০.৫০

▎সর্বশেষ

ad