ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আনলিমিটেড মেয়াদে ডাটা কেনা যাবে সব সিমে

admin | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ - ০৮:০৩:৩৩ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইল ডাটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নিলো মোবাইল অপারেটরগুলো। ফলে প্রথমবারের মতো গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংক গ্রাহকরা মেয়াদহীন ডাটা প্যাকেজ কেনার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মোবাইলের আনলিমিটেড ডাটা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। জানা যায়, প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে।

এছাড়া রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে। আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর। অনুষ্ঠানে অপারেটরদেরকে গ্রাহক সেবার মান উন্নত করার তাগিদ দিয়ে মোস্তাফা জব্বার বলেন, “গ্রাহকরা কল কিংবা ইন্টারনেট সেবার চেয়ে বেশি প্রত্যাশা করে কোয়ালিটি অব সার্ভিস।”

বিটিআরসির চেয়ারম্যান জানান, আনলিমিডেট ডাটা প্ল্যান দীর্ঘ দিনের দাবি ছিল জনগণের। আজ প্রথমবারের মতো সেটি বাস্তবায়িত হলো। প্রসঙ্গত, গত ১৫ মার্চ রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকে মোবাইল ডেটার আনলিমিটেড মেয়াদ ঘোষণা করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

▎সর্বশেষ

ad