ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস

admin | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ - ০৫:৫৪:৩৪ পিএম

স্পোর্টস ডেসক্ : রুটের বিদায়ের পর তারকা অলরাউন্ডার বেন স্টোকসকেই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্ট খেলা স্টোকসের অভিষেক হয় ২০১৩ সালে। ২০১৭ সালে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়।

গত ১৭ টেস্টে মাত্র একটি ম্যাচে জিতেছে ইংল্যান্ড, বেশিরভাগ ম্যাচেই ছিল ইংলিশদের মলিন পারফরম্যান্স। পরাশক্তি দলটির এমন পারফরম্যান্সের দায় মাথায় নিয়ে টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেন জো রুট। তখন থেকেই গুঞ্জন ছিল, স্টোকসই হবেন নতুন অধিনায়ক। সাধারণ দর্শকদের পাশাপাশি স্টোকসকে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেট বোদ্ধারাও। শেষপর্যন্ত স্টোকসই পেলেন ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়কের মর্যাদা।

অধিনায়ক হিসেবে স্টোকসকে নিযুক্তির খবর নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট- ইসিবি। ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, ‘স্টোকসকে অধিনায়কের দায়িত্ব নেয়ার প্রস্তাব দিতে কোনো দ্বিধা ছিল না। লাল বলের ক্রিকেটে দলকে পরবর্তী যুগে নিয়ে যেতে যে মানসিকতা ও পদক্ষেপ দরকার স্টোকস তা ধারণ করেন।’আর এর ফলে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টেস্ট দলকে নেতৃত্ব দিলেও স্টোকস এবার পাকাপাকিভাবে পেলেন টেস্ট দলের দায়িত্ব।

নতুন দায়িত্ব পেয়ে স্টোকসও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ইংল্যান্ড টেস্ট দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। এটা দারুণ এক সম্মান। রুট ইংলিশ ক্রিকেটের জন্য যা করেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। ড্রেসিংরুমে আমাকেও নেতা হিসেবে গড়ে তুলতে তিনি বড় ভূমিকা পালন করেছেন।’ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্ট খেলা বেন স্টোকস ব্যাট হাতে ১১টি শতক ও ২৬টি অর্ধশতকের সাহায্যে ৩৫.৮৯ গড়ে করেছেন ৫ হাজার ৬১ রান। অন্যদিকে, বল হাতে ৩২.১২ গড়ে নিয়েছেন ১৭৪টি উইকেট। ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন চার বার। চলতি বছরের জুনেই স্টোকসের নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবে ইংল্যান্ড। সফরকারীদের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবেন স্টোকসরা।

 

 

কিউটিভি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

▎সর্বশেষ

ad