ব্রেকিং নিউজ
এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের জরুরি তেল মজুত এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ ‘চিটার-বাটপাড় ও অমানুষ’: ফজলুর রহমান মা-বাবা ও স্ত্রীর পাশেই শেষ ঠিকানা হচ্ছে তোফায়েল আহমেদের সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক : ছয় দিনে ৩৭ প্রাণহানি

দ্রুত সময়ের মধ্যেই আসছে গুগলের স্মার্টওয়াচ

admin | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ - ০১:২৮:৪৭ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল- বাজারে আসছে ‘গুগল পিক্সেল ওয়াচ’। এবার তা সত্যি হতে চলেছে। বাজারে আসছে এ স্মার্টওয়াচটি। ধারণা করা হচ্ছে গুগলের ওয়াচটি অ্যাপলের স্মার্টওয়াচকে টেক্কা দেবে ভালোভাবেই।

সম্প্রতি টিপস্টার ইভান ব্লাস জানিয়েছেন, ওয়্যার ৩.১ অপারেটিং সিস্টেমে চালিত গুগল পিক্সেল ওয়াচ খুব শিগগির আত্মপ্রকাশ করতে চলেছে। গুগলের আসন্ন স্মার্টওয়াচটির কোড নাম রাখা হয়েছে পিক্সেল রোহান। আকর্ষণীয় সব ফিচার নিয়ে আসছে স্মার্টওয়াচটি।

গুগল পিক্সেল ওয়াচ লেটেস্ট ওয়্যার অপারেটিং সিস্টেম অর্থাৎ (ভার্সন) ৩.১ দ্বারা চালিত হবে। ফলে এটি অ্যাপল ওয়াচের থেকে আরও উন্নততর টেকনোলজি অফার করবে বলেই শোনা যাচ্ছে।

আবার ওয়াচটি গোলাকৃতি ডায়ালের সঙ্গে আসতে চলেছে বলে সূত্র তথ্য দিচ্ছে। সঙ্গে হাই-এন্ড ইসিজি মনিটরিং ফিচার অফার করবে বলে ধারণা করা হচ্ছে। এটি বেসিক সেন্সরের সঙ্গে একটি নতুন সংযুক্তিকরণ হবে। যার ফলে ঘড়িটি একটি গুরুত্বপূর্ণ হেলথ এবং ফিটনেস ডিভাইস হয়ে উঠবে।

এছাড়া অনুমান করা হচ্ছে, এতে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এমনকি এর প্রসেসরটিও উন্নততর হবে।

তবে এখনো পর্যন্ত ঘড়িটির দাম সংক্রান্ত কোনো তথ্য সামনে আসেনি। সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করে কোনো তারিখ এখনো জানানো হয়নি। 

অনেকে ধারণা করছেন, আগামী ১১ মে লঞ্চ হতে পারে নতুন স্মার্টওয়াচটি।
সূত্র: দ্য ভার্জ

কিউটিভি/অনিমা/২৩শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৮

▎সর্বশেষ

ad