ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

কল রেকর্ডিং ফিচার বন্ধ করছে গুগল

admin | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ - ০১:১৪:৫৪ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অ্যানড্রয়েড ফোনে কল রেকর্ড ফিচার বন্ধ করার নিদ্ধান্ত নিয়েছ গুগল। আগামী ১১ মে থেকে প্লে-স্টোর থেকে গুগল কল রেকর্ডিং অ্যাপগুলো নিষিদ্ধ করবে।

জনপ্রিয় কলার আইডেন্টিটিফায়ার অ্যাপ ট্রুকলারও এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, গুগল ডেভেলপার প্রোগ্রামের নতুন নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুগল আপডেটের কারণে ট্রুকলারে কল রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে না।

থার্ড পার্টি অ্যাপসগুলো নিজেদের সার্ভারে ওই কল রেকর্ডিংয়ের ডেটা সেভ করতে পারে ফলে নিরাপত্তায় ঘাটতি হতে পারে। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল।

গুগল বলছে, তাদের পরিবর্তনটি শুধুমাত্র তৃতীয় পক্ষের অ্যাপগুলোর জন্য প্রযোজ্য। তবে ডিভাইসে ইনবিল্ট কল রেকর্ডিং ফিচার থাকলে তা কাজ করবে। কিন্তু প্লে স্টোর থেকে এই সংক্রান্ত থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যাবে না।

গুগল মনে করছে, অ্যানড্রয়েড কল রেকর্ডিং ব্যবহারকারীদের গোপনীয়তা নীতিমালা লঙ্ঘন করে। এর অংশ হিসেবে গুগল একটি ওয়ার্নিংয়ের ব্যবস্থাও চালু করেছে। যা রেকর্ডিং শুরু হওয়ার আগে উভয় দিকেই নোটিফিকেশন শোনায়।

কিউটিভি/অনিমা/২৩শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

▎সর্বশেষ

ad