ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মঙ্গলগ্রহে কার পায়ের ছাপ? দেখুন নাসার ভাইরাল ইনস্টাগ্রাম পোস্ট

admin | আপডেট: ১৮ এপ্রিল ২০২২ - ১১:৩৫:০৯ এএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে মঙ্গলগ্রহের একটি অভূতপূর্ব ছবি প্রকাশ করেছে। হাই-রিজোলিউশান ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট (এইচআইআরআইএসই) পদ্ধতিতে তোলা ওই ছবিতে দেখা যাচ্ছে মঙ্গলগ্রহে বিশালাকার কিছু গর্ত।

ছবিটি ছড়িয়ে পড়ার পরই হইচই পড়ে যায় নেটাগরিকদের মধ্যে। শুধু তাই নয়, বহু জ্যোতির্বিজ্ঞানীও ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন এবং তাদের প্রতিক্রিয়া দিয়েছেন।

একজন নেটাগরিক ছবিটি দেখে মন্তব্য করেছেন, ‘‘মনে হচ্ছে মঙ্গলগ্রহে এটা কোনও ভিনগ্রহীর পায়ের ছাপ।’’ অন্য দিকে, কেউ লিখেছেন “সৃষ্টিকর্তার সব সৃষ্টিই সৌন্দর্যে পূর্ণ, এই বিশ্বব্রহ্মাণ্ডও যার ব্যতিক্রম নয়।’’

বলা বাহুল্য, বেশির ভাগ মানুষই ছবিটি দেখে স্তম্ভিত হয়ে গেছেন। শুধুমাত্র যে ছবির সৌন্দর্য তা নয়, তার সঙ্গে রয়েছে ছবিটির মধ্যে আশ্চর্য এক রহস্য।

কিউটিভি/অনিমা/১৮ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫

▎সর্বশেষ

ad