ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ডিআরইউ’র লাইব্রেরি উদ্বোধন রোববার

admin | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ - ০৯:০২:০৬ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সদস্যদের জন্য একটি আধুনিক লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে।

ডিআরইউর তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ বলেন, “বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন এই লাইব্রেরি নির্মাণের চেষ্টা করে আসছিল। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় এই আধুনিক লাইব্রেরি নির্মাণ করা সম্ভব হয়েছে।”

আগামী রোববার দুপুর আড়াইটায় ডিআরইউ’র নতুন ভবনে নির্মিত কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরীর উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

কিউটিভি/অনিমা/৮ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০১

▎সর্বশেষ

ad