ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সূর্যের অজানা রহস্য জানতে নাসার জোড়া মিশন

admin | আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২২ - ১১:১১:২৫ এএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  ওই দূরে যে সূর্যটি আছে, সেটা আছে বলেই এ গ্রহে প্রাণের সঞ্চার সম্ভব হয়েছে। কিন্তু সেই সূর্য সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। পড়শি গ্রহ মঙ্গল সম্পর্কে যা জানি তার চেয়ে অনেক কম। কারণ, পৃথিবী থেকে যে সূর্যের মহাদূরত্ব (১৪ কোটি ৯০ লাখ কিলোমিটার)। সূর্য পর্যন্ত পৌঁছনো যেমন সময়সাপেক্ষ তেমনই ব্যয়সাপেক্ষ। 

তবে সম্প্রতি নাসার তরফে দুটো মিশন শুরু করা হয়েছে যা সূর্যের অজানা রহস্য এবং মহাজাগতিক আবহাওয়া সম্পর্কে খোঁজ দেবে। নতুন যে দুটি মিশন লঞ্চ করা হয়েছে তার একটির নাম মাল্টি-স্লিট সোলার এক্সপ্লোরার বা সংক্ষেপে মিউস। অন্যটির নাম হিলিওসোয়ার্ম। এ দুই মিশন সূর্যের করোনা বা সৌরকিরীট এবং সোলার উইন্ডের চৌম্বক ক্ষেত্র নিয়ে গবেষণা করবে। নাসার অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ফর সায়েন্স থমাস জুরবুখেন বললেন, সূর্যের অ্যাটমোস্ফিয়ার এবং মহাকাশের আবহাওয়া সম্পর্কে নতুন এবং গভীরতর তথ্য তুলে আনবে মিউস এবং হিলিওসোয়ার্ম। এ মিশন দুটো শুধু হিলিওফিজিক্সের বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবে না, সেই সঙ্গে আমাদের তারাটির রহস্য জানার জন্য নতুন পরিপ্রেক্ষিত এনে দেবে।

কিউটিভি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১১

▎সর্বশেষ

ad