ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মার্চে চাঁদে বিধ্বস্ত হবে স্পেসএক্স জাঙ্ক

admin | আপডেট: ২৭ জানুয়ারী ২০২২ - ০২:৩০:২৬ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  সাত বছর আগে মিশন শেষ করার পর স্পেসএক্স রকেটের বিষ্ফোরিত এবং পরিত্যক্ত একটি অংশ মার্চ মাসে চাঁদে বিধ্বস্ত হবে। বিশেষজ্ঞরা এ কথা জানান। 

২০১৫ সালে ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি (ডিএসসিওভিআর) নামে নাসার একটি উপগ্রহকে কক্ষপথে স্থাপনের জন্য রকেটটি ব্যবহার করা হয়।

এরপর থেকে রকেটের দ্বিতীয় পর্যায় বা বুস্টারটি গাণিতিকভাবে একটি বিশৃংঙ্খল কক্ষপথে ভেসে বেড়ায়। জ্যোতির্বিজ্ঞানী বিল গ্রে বুধবার এএফপিকে এ কথা জানান। 

বিল গ্রে গাণিতিক হিসাব করে এই স্পেস জাঙ্কটির নতুন করে চাঁদে পতিত এবং ধ্বংস হওয়ার সময় নির্ধারণ করেন।

বুস্টারটি জানুয়ারিতে চাঁদের বেশ কাছাকাছি চলে গিয়েছিল, এবং এটি তার অবস্থান থেকে কক্ষপথ পরিবর্তন করে। 

বিল গ্রে নসার অর্থায়নে স্পেস অবজারভেশন প্রোগ্রাম এবং প্লুটো প্রজেক্টে কাজ করছেন, সেখানে গাণিতিক সফটওয়্যার থেকে মহাকাশে গ্রহাণু এবং অন্যান্য বস্তুর গতিপথ গণনা করা হয়। 

রকেটটি চাঁদের কাছাকাছি চলে যাওয়ার এক সপ্তাহ পরে বিল গ্রে আবার এটি পর্যবেক্ষণ করেন এবং হিসাব করে এটি চাঁদে পতিত হওয়ার সময় ও গতি নির্ধারণ করেন। গ্রে বলেন, এটি আগামী ৪ মার্চ চাঁদের অন্ধকার দিকে ঘন্টায় ৫ হাজার ৫০০ মাইল (৯ হাজার কিলোমিটার) বেগে পতিত ও বিধ্বস্ত হবে।  

গ্রে এই বুস্টারটি পর্যবেক্ষণে অ্যামেচার জ্যোতির্বিজ্ঞানীদের যুক্ত থাকার আহবান জানিয়েছিলেন এবং বুস্টারটির পরিণতি সম্পর্কে নিশ্চিত করেন। গ্রে গত ১৫ বছর ধরে মহাকাশে ভ্রাম্যমান বস্তু ট্যাকিং করে আসছেন। 

কিউটিভি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২:৩০

▎সর্বশেষ

ad