ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

রিয়ালের মার্সেলো তিন ম্যাচ নিষিদ্ধ

admin | আপডেট: ২২ জানুয়ারী ২০২২ - ১২:০৬:২২ পিএম

স্পোর্টস ডেস্ক :  রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে টুর্নামেন্ট কমিটি। এলচের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের এই তারকা খেলোয়াড়।

সরাসরি লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মার্সেলো। কিন্তু রেফারিকে ‘খারাপ’ বলায় আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি।  

মার্সেলোর নিষেধাজ্ঞা শুধু কোপা দেল রের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আসরের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেতিক ক্লাবের বিপক্ষে ম্যাচসহ সম্ভাব্য দুই লেগের সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি।

মার্সেলোকে ২ হাজার ২৫০ ইউরো জরিমানাও করা হয়েছে এবং বাজে ব্যবহারের কারণে আরও ১৩০০ ইউরো দিতে হবে তাকে।  

কিউটিভি/অনিমা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৬

▎সর্বশেষ

ad