ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

১৫ সিরিজের তিন মডেলের ফাইভজি ফোন আনল রিয়েলমি, ফিচার ও দাম জেনে নিন

Ayesha Siddika | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ - ১১:৫৪:০৯ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ডিভাইসটিতে সর্বাধুনিক পারফরম্যান্স, উদ্ভাবনী এআই ফিচার ও সর্বাধুনিক ক্যামেরা রয়েছে; যা মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। রিয়েলমি ১৫ সিরিজে রয়েছে নতুন এআই এডিট জিনি ও এআই-সক্ষম ট্রিপল ক্যামেরা সেটআপের মতো ফিচার। ১৪৪ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া ৬.৮ ইঞ্চির ১৪৪ হার্জ হাইপারগ্লো ৪ডি কার্ভ+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ফ্রন্ট ও রেয়ার দুইটি ক্যামেরাতেই ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ফোরকে ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে; যা ক্রিয়েটর ও ভ্লগারদের জন্য সিনেমেটিক মানের ভিজ্যুয়াল নিশ্চিত করবে। এছাড়াও, ১৫ সিরিজে আইপি৬৯ রেটিং ব্যবহার করা হয়েছে, যা পানি ও ধুলাবালি প্রতিরোধ করবে। রিয়েলমি ১৫ প্রো’তে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে, যেখানে রিয়েলমি ১৫-তে ডাইমেনসিটি ৭,৩০০+ ফাইভজি চিপসেট রয়েছে; যা সর্বোচ্চ পারফরম্যান্স ও একইসাথে, ব্যবহারকারীদের জন্য সমৃদ্ধ ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসগুলোতে ৭,০০০ বর্গমিলিমিটার ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা হেভি গেমিং ও মাল্টিটাস্কিংয়ের সময়েও তাপনিঃসরণকে কার্যকর রাখে।

 
রিয়েলমি ১৫ ফাইভজি ও ১৫ প্রো ফাইভজিতে থাকছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং ও স্লিক-এরগোনমিক ডিজাইন। পাশাপাশি, ১৫টি ফাইভজিতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ও ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। বেশকিছু কালারে পাওয়া যাচ্ছে রিয়েলমি ১৫ প্রো ফাইভজি, রিয়েলমি ১৫ ফাইভজি ও রিয়েলমি ১৫টি ফাইভজি। ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিনের মতো দুইটি ব্যতিক্রমী রঙে পাওয়া যাবে ১৫ প্রো, যেখানে ভেলভেট গ্রিন ভ্যারিয়েন্টটি লেদার ব্যাকে পাওয়া যাবে। সিল্ক পিঙ্ক ও স্যুট টাইটানিয়াম, এই দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ১৫। স্যুট টাইটানিয়াম ও ফ্লোয়িং সিলভারের মতো আরও দুইটি অনন্য রঙে পাওয়া যাবে রিয়েলমি ১৫টি।

দাম কত?

রিয়েলমি ১৫ প্রো ফাইভজির (১২ জিবি/২৫৬ জিবি) দাম ধরা হয়েছে মাত্র ৫৯,৯৯৯ টাকা, রিয়েলমি ১৫ ফাইভজির (১২ জিবি/২৫৬ জিবি) মাত্র ৪৪,৯৯৯ টাকা ও রিয়েলমি ১৫টি ফাইভজির (৮ জিবি/২৫৬ জিবি) মাত্র ৩২,৯৯৯ টাকা।


ক্রেতারা তাদের পছন্দের মডেল ১২-১৫ অক্টোবর পর্যন্ত প্রি-বুক করতে পারবেন।

 

আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:৪৪

▎সর্বশেষ

ad