ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়ার পর কেনিয়াকেও উড়িয়ে দিল

admin | আপডেট: ১৯ জানুয়ারী ২০২২ - ০৩:৫৪:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়াকে ৮ উইকেটে হারানোর পর কেনিয়াকেও উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা। কমনওয়েলথ গেমস ২০২২-এর বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ১২ দশমিক ৪ ওভারে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে ১২৫ রান করা বাংলাদেশ জয় পায় ৮০ রানে। বুধবার সকালে কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ছয় ব্যাটারের মধ্যে কেবল ওপেনার মুর্শিদা খাতুন (২৬) দুই অঙ্কের ঘরে রান করেন। এই বিপর্যয় বাংলাদেশ কাটিয়ে ওঠে সালমা খাতুন ও রিতু মনির দারুণ জুটিতে। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি গড়েন তারা। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৫ রানের স্কোর পায় বাংলাদেশ।

সালমা ৩২ বলে ৩৩ ও রিতু মনি ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন। কেনিয়োর পক্ষে আবেল তিনটি উইকেট নেন। এছাড়া ওচিয়েং পান দুটি উইকেট। ১২৬ রানের লক্ষ্যে নেমে মাত্র ৪৫ রানেই অলআউট হয়ে যায় কানাডা। ৪ ওভারে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদা আক্তার। কেনিয়ার ইনিংস সেরা ব্যাটসম্যান শ্যারন জুমা (২৪) কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। পাঁচ দলের এই রাউন্ড রবিন লিগের শীর্ষ দলটি পাবে কমনওয়েলথ গেমসের টিকিট। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে এক নম্বরে বাংলাদেশ। আগামী রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে তারা। 

 

 

কিউটিভি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad