ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

কোহলির বিদায়ে আবেগঘন বার্তা রবি শাস্ত্রীর

admin | আপডেট: ১৬ জানুয়ারী ২০২২ - ১২:০৩:৪৫ পিএম

স্পোর্টস ডেস্ক :  বিরাট কোহলি টেস্ট দলের দায়িত্ব ছাড়তেই আবেগপ্রবণ হয়ে পড়লেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। ২০১৪ সাল থেকে শাস্ত্রী-কোহলি জুটি ভারতীয় ক্রিকেটকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। এই দুইজনের সময় টিম ইন্ডিয়া আইসিসি প্রতিযোগিতায় খালি হাতে ফিরলেও, ভারতে ও বিদেশে একাধিক টেস্ট সিরিজ ও সীমিত ওভারের সিরিজে জয়ের মুখ দেখেছে। তাই প্রিয় বিরাট কোহলির বিদায়বেলায় আবেগপ্রবণ হয়ে গেলেন দলটির সাবেক কোচ।  

অধিনায়ক বিরাটকে এক আবেগঘন বার্তায় শুভেচ্ছা জানিয়ে শাস্ত্রী লেখেন, বিরাট, তুমি গর্বের সঙ্গে মাথা উঁচু করে বিদায় নিতে পার। তুমি অধিনায়ক হিসেবে যা যা কৃতিত্ব গড়েছ, তেমনটা খুব কমজনই করতে সক্ষম হয়েছে। নিঃসন্দেহে তুমিই ভারতের সবথেকে আগ্রাসী এবং সফলতম অধিনায়ক। এটা সত্যি বলতে আমার কাছে খুবই দুঃখের একটা দিন। কারণ এই ভারতীয় দলটা আমরা দুইজনে একত্রে তৈরি করেছি।

কিউটিভি/অনিমা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৩

▎সর্বশেষ

ad