ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস

আলুর আকারের গ্রহ আবিষ্কার, সৌরজগত থেকে ১৮০০ আলোকবর্ষ দূরে

admin | আপডেট: ১৪ জানুয়ারী ২০২২ - ১২:২৩:০৮ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মহাশূন্যে যেসব গ্রহ-নক্ষত্ররা আছে তাদের সবাই কিন্তু গোলাকার নয়। দূর থেকে গোল মনে হলেও কাছে গেলে অন্য যে কোনও আকারের হতে পারে। মহাকাশ বিজ্ঞানীরা কয়েক বছর আগে একটি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছিলেন। এক্সোপ্ল্যানেট শব্দের অর্থ অন্য সৌরজগতের গ্রহ। WASP-103b নামের ওই গ্রহটি আমাদের সৌরজগত থেকে ১৮০০ আলোকবর্ষ দূরে। এবার জানা গেল, গ্রহটির আকার আলুর মতো।

WASP-103b-এর অবস্থান ‘হারকিউলিস’ নক্ষত্রপুঞ্জে। WASP-103 নামক সূর্যকে প্রদক্ষিণ করছে গ্রহটি। আমাদের সূর্য থেকে আমাদের পৃথিবীর যতটা দূরত্ব তার ৫০ গুণ কম দূরত্ব ওই দুইজনের। আমাদের পৃথিবীর যেখানে গোটা কক্ষপথ প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন সময় লাগে, আলুর আকারের গ্রহটি সেখানে প্রদক্ষিণ করে মাত্র ২২ ঘণ্টায়। নিজের সূর্যের এত কাছে থাকায় স্বভাবতই অত্যন্ত গরম গ্রহটি। চারিত্রিক বৈশিষ্ট্য অবশ্য বৃহস্পতির মতো। 

পর্তুগালের পোর্তো বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিসিস্ট সুসানা বারোস বলছেন, এই এক্সোপ্ল্যানেট যদি বৃহস্পতির চেয়ে দেড় গুণ বড় হয়, তবে এর ব্যাসার্ধ হবে দ্বিগুণ। এই কারণেই এর চেহারা আলুর মতো। 

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, WASP-103b-এর অভ্যন্তরভাগ কঠিন এবং নিরেট। তার ওপর রয়েছে তরল আচ্ছাদন এবং তারও ওপরে গ্যাসীয় বায়ুমণ্ডল। বৃহস্পতিরও ঠিক একই রকম। বিজ্ঞানীদের আশা, নতুন লঞ্চ করা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে এই এক্সোপ্ল্যানেট সম্পর্কে অনেক কিছু জানা যাবে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২২

▎সর্বশেষ

ad