ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

‘ইভ্যালির প্রতারিত গ্রাহকদের জন্য আগামী সপ্তাহে আপডেট’

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ০৪:৩৮:৪৬ পিএম

ডেস্ক নিউজ : গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে বন্ধ হয়ে গেছে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। বেশ কয়েকটি মামলায় প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন কারাগারে আছেন। কিন্তু গ্রাহকের টাকার কী হবে? অসংখ্য গ্রাহক বিনিয়োগকৃত টাকা ফেরত পাওয়ার দিন গুনছেন। তাদের আশার বাণী শোনানোর কেউ নেই। প্রশ্ন উঠেছে, ইভ্যালি কি ডেসটিনির পরিণতি ভোগ করতে যাচ্ছে? গ্রাহকরা কি আর টাকা ফেরত পাবেন না?

গত বছরের ১৮ অক্টোবরের পর থেকে ইভ্যালির ফেসবুক পেইজে কোনো পোস্ট হয় না। ওয়েবসাইট-অফিস সব বন্ধ। গ্রাহকরা কার কাছে টাকা ফেরত চাইবেন বুঝে উঠতে পারছেন না। গত অক্টোবরেই গ্রাহকের করা রিটের পরিপ্রেক্ষিতে সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান করে হাইকোর্ট একটি পরিচালনা পর্ষদ গঠন করেছে। সেই পর্ষদ এখন গ্রাহকদের ব্যাপারে কাজ করে যাচ্ছে।

হাইকোর্টের আদেশে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘আগামী ২০/০১/২০২২ তারিখ বৃহস্পতিবারের মধ্যে Evaly. com Limited এর নামে রেজিস্ট্রেশনকৃত সকল গাড়ি যাদের নামে বরাদ্দ করা হয়েছিল এবং এখন যাদের দখলে আছে, সেই গাড়িগুলো বর্তমান ইভ্যালি পরিচালনা বোর্ডের নিকট হস্তান্তর করার জন্য অনুরোধ করা হল।’

গ্রাহকদের আশ্বস্ত করে মাহবুব কবির মিলন আরও লিখেছেন, ‘এরপর সবার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য ইতোমধ্যে বিআরটিএ কর্তৃপক্ষ হতে গাড়ির বিস্তারিত সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। ইভ্যালির সমস্যা ও অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য আগামী সপ্তাহে দেয়া যাবে ইনশাআল্লাহ। আমরা শেষবিন্দু পর্যন্ত চেষ্টা না করে সবাইকে পথে বাসানোর মতো কাজ করব না ইনশাআল্লাহ।’

 

 

কিউটিভি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৭

▎সর্বশেষ

ad