ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

৭ দিনে বিশ্বব্যাপী করোনা বেড়েছে ৭১%, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

admin | আপডেট: ০৮ জানুয়ারী ২০২২ - ০৯:৫৬:০১ এএম

ডেস্ক নিউজ :  করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আসার পর বিশ্বব্যাপী হু হু করে বাড়ছে সংক্রমণ। এই প্রেক্ষিতে এক চাঞ্চল্যকর তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে নতুন বছরের ২ জানুয়ারি, এই ৭ দিনের ব্যবধানেই বিশ্বব্যাপী ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এমন ভয়াবহ আকারে সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনই।

তবে এর মধ্যে একটা ভাল খবরও শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ বাড়লেও মৃত্যুহার হ্রাস পেয়েছে। করোনায় নতুন করে মৃত্যুর সংখ্যা আগের চেয়ে ১০ শতাংশ হ্রাস পেয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংক্রমণ উর্ধ্বমুখী-

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত বছরের অক্টোবর মাস থেকেই বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। তা গত ডিসেম্বরে একদম উর্ধ্বমুখী হয়। এরপর ২৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ২ জানুয়ারি সংক্রমণ হার কার্যত রেকর্ড গড়েছে। শেষে দেখা যায়, গত ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ৭১ শতাংশ করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে সারা বিশ্বে।

করোনায় মৃত্যু কমেছে-

বিশ্বব্যাপী করোনায় মৃত্যুহার কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, করোনায় নতুন করে মৃত্যুর হার ১০ শতাংশ কমেছে। গত সপ্তাহে প্রায় ৯৫ লাখ নতুন করোনা আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে ৪১ হাজার মানুষের।

কোন অঞ্চলে করোনার দাপট কেমন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, ইউরোপীয় দেশগুলিতে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়ে চলেছে। এরপরে রয়েছে আমেরিকা। তবে বিগত কয়েক দিনে এই দুই মহাদেশে সবচেয়ে বেশি করোনায় মৃত্যুও হয়েছে। অন্যদিকে আফ্রিকা মহাদেশে করোনায় সাপ্তাহিক মৃত্যু সবচেয়ে বেশি (২২ শতাংশ)। অন্যান্য অঞ্চলে করোনায় মৃত্যু সংখ্যা তুলনামূলক ভাবে কমছে।

কিউটিভি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৫

▎সর্বশেষ

ad