ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ওমিক্রনকে মৃদু বলা ভুল হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

admin | আপডেট: ০৭ জানুয়ারী ২০২২ - ১২:৩৯:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে মৃদু হিসেবে বর্ণনা করার বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডfব্লিউএইচও) প্রধান টেডরস অ্যাধানম ঘেব্রেয়াসাস। ওয়ান ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, করোনাভাইরাসের ডেল্টা ধরন এবং টিকা নেওয়াদের তুলনায় ওমিক্রন ধরনের প্রভাব কম হচ্ছে। তার মানে এটা নয় যে ওমিক্রনকে মৃদু হিসেবে বিবেচনা করা হবে।

টেডরসকে উদ্ধৃত করে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, আগের ধরনগুলোর মতো ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। তিনি আরো বলেছেন, ওমিক্রনে আক্রান্তের সুনামি অনেক বেশি এবং দ্রুত হচ্ছে। এটা বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার ধারণক্ষমতার সীমা পার করে ফেলেছে। তিনি আরো বলেন, গত সপ্তাহে প্রায় ৯৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আগের সপ্তাহের তুলনায় এটি অনেক বেশি। 

জানা গেছে, যুক্তরাষ্ট্রে গত সোমবার এক দিনে নতুন করে ১০ লাখ ৮৪ হাজার মানুষের আক্রান্ত হয়েছে। ডাব্লিউএইচও বলছে, গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনা শনাক্তের সংখ্যা ৭১ শতাংশ বেড়েছে। আর আমেরিকা মহাদেশে সংক্রমণ বেড়েছে শতভাগ। আর সারা দুনিয়ায় গুরুতর আক্রান্ত রোগীদের ৯০ শতাংশেরই টিকা নেওয়া ছিল না।
সূত্র : ওয়ান ইন্ডিয়া।

 

 

কিউটিভি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৮

▎সর্বশেষ

ad