ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫০ কোটি ডলারে ইসরায়েলি স্টার্টআপ কিনল গুগল

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৬:৩৮:৫৭ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইসরায়েলি সাইবার সিকিউরিটি স্টার্টআপ ‘সিয়েম্প্লিফাই’ ৫০ কোটি ডলারে কিনেছে গুগলের ক্লাউড বিভাগ। গ্রাহকদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা গুছিয়ে দেওয়া, অটোমেশন এবং সাইবার অপরাধের ভুক্তভোগী হলে তাতে দ্রুত সাড়া দেওয়ার মতো সেবা দেয় সিয়েম্প্লিফাই। গুগল ক্লাউডের সঙ্গে জোট বাঁধায় সিয়েম্প্লিফাই নিয়ে ক্রেতাদের আগ্রহ বেড়েছিল। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ করছিল। কিন্তু শেষ পর্যন্ত গুগল এর মালিকানা কিনে নিল।

গুগল বলছে, নিজস্ব ক্লাউড সেবার সঙ্গে সিয়েম্প্লিফাই প্ল্যাটফর্ম সমন্বয় করবে তারা। প্রতিষ্ঠানটি যে সক্ষমতা অর্জনের জন্য বিনিয়োগ করছে, তার মূল ভিত্তি হিসেবে কাজ করবে ইসরায়েলি প্রতিষ্ঠানটির প্রযুক্তিসেবা। সূত্র : রয়টার্স

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

▎সর্বশেষ

ad