ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ওমিক্রনের ছদ্মবেশ, পাওয়া গেল নতুন উপসর্গ

admin | আপডেট: ০৪ জানুয়ারী ২০২২ - ১১:৫১:১৯ এএম

ডেস্ক নিউজ :  দেশে মানুষের মাঝে কিছুদিন ধরে যে স্বস্তি ও কর্মব্যস্ততা এসেছিলো তা ভেঙে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা। আবারো চোখ রাঙিয়ে দিন দিন আতঙ্কের কারণ হয়ে উঠছে করোনার নতুন ধরন ওমিক্রন।

কোভিডের অন্যান্য লক্ষণগুলোর মতোই ওমিক্রন সংক্রমণে দেখা যায় মৃদু জ্বর, নাক দিয়ে পানি পড়া, গলা খুসখুস করার মতো একাধিক উপসর্গ। প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের ধারণা, উপসর্গ মৃদু হলেও সংক্রমণ ক্ষমতায় অন্য লক্ষনগুলোকে টেক্কা দিতে পারে ওমিক্রন।

পাশাপাশি, ওমিক্রন আক্রান্তদের শরীরে দু’টি বিশেষ উপসর্গ দেখা যাচ্ছে বলেও মত বিশেষজ্ঞদের।

আগে জ্বর, কাশি বা স্বাদ-গন্ধের অনুভূতি চলে যাওয়ার মতো লক্ষণগুলোকে কোভিডের প্রাথমিক উপসর্গ ভাবা হত।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই নতুন রূপে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে না এই ধরনের সমস্যা। বরং মাথা ধরা, নাক থেকে পানি পড়া, হাঁচি বা ক্লান্ত লাগার মতো লক্ষণ দেখা যাচ্ছে অনেক বেশি।

তবে এই উপসর্গগুলো ছাড়া আরও দু’টি লক্ষণ ওমিক্রন আক্রান্তদের মধ্যে বেশ প্রবল বলে মত গবেষকদের।

এই দু’টি লক্ষণ হল, বমি ও ক্ষুধামন্দা। অনেকের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে, হাতে-পায়ের ঘা, ক্ষত ও চুলকানির মতো সমস্যাও।

দু’টি টিকা সম্পূর্ণ হয়ে গিয়েছে এমন মানুষদের মধ্যেও এই উপসর্গগুলো দেখা যাচ্ছে। কাজেই টিকা নেওয়া থাকলেও ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েই যাচ্ছে। তবে যারা টিকা নিয়েছেন, তাদের ওমিক্রন খুব একটা দূর্বল করতে পারবে না বলেই ভরসা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কিন্তু চিকিৎসকদের একাংশের মত, বয়স্কদের জন্য তৃতীয় টিকাটিও বেশ জরুরি। একে বলা হচ্ছে বুস্টার টিকা। সব মিলিয়ে উদ্বেগের মধ্যে সতর্ক থাকা ছাড়া উপায় নেই। সামান্য উপসর্গেও এক বার কোভিড পরীক্ষা করিয়ে নেওয়াই বিচক্ষণতার পরিচয় বলেই মত বিশেষজ্ঞদের।
সূত্র: আনন্দবাজার

কিউটিভি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

▎সর্বশেষ

ad