ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

শাবিপ্রবিতে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে ১১ জানুয়ারি

admin | আপডেট: ০৩ জানুয়ারী ২০২২ - ০৯:২০:৪১ পিএম

ডেস্ক নিউজ :  জাতীয় পরিচয় পত্রের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজ টিকা এখনও নিতে পারেনি তাদেরকে আগামী ১১ ও ১২ জানুয়ারি দ্বিতীয় ধাপে টিকা দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবীর হোসেন। 

তিনি বলেন, আগামী ১১ ও ১২ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে। যেসব শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সুরক্ষা অ্যাপ থেকে প্রথম ডোজের টিকা কার্ডের ফটোকপি সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে থেকে টিকা নিতে পারবেন।

এছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে ৮ তারিখ পর্যন্ত টিকা দেওযার জন্য ‘আগে আসলে আগে পাবেন’ এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে টিকার টোকেন সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। 

তিনি আরও বলেন, যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য আবেদন করেছেন তাদেরকে আগামী রবিবার (৯ জানুয়ারি) ও সোমবার (১০ জানুয়ারি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে এনআইডি নম্বর সংগ্রহ করতে হবে। ওই দিন সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘আগে আসলে আগে পাবেন’ এর ভিত্তিতে শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কিউটিভি/অনিমা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২০

▎সর্বশেষ

ad