ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন গ্লেন ফিলিপস

Ayesha Siddika | আপডেট: ২০ নভেম্বর ২০২৬ - ০৮:০৬:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : একই বছরে ক্রিকেটের তিন সংস্করণে সেঞ্চুরি করা নিঃসন্দেহে বিশেষ অর্জন। আর সেই তিনটি শতকই যদি আসে একই প্রতিপক্ষের বিপক্ষে, তাহলে কীর্তিটি পায় আরও অনন্য মাত্রা। এমনই এক বিরল রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার গ্লেন ফিলিপস। ২০২৬ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট—তিন ফরম্যাটেই সেঞ্চুরি করে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন ফিলিপস।

বছরের শুরুতে ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে আলোচনায় আসেন এই কিউই ব্যাটার। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। এবার টেস্ট ক্রিকেটেও শতক হাঁকিয়ে নিজের অনন্য অর্জন পূর্ণ করলেন ফিলিপস।

২০২৬ সালের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফিলিপসের সেঞ্চুরির সংখ্যা ছিল মাত্র তিনটি। তবে চলতি বছর দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক শতক করেছেন। এর মধ্যে তিনটি ভারতের বিপক্ষে এবং অন্যটি ইংল্যান্ডের বিরুদ্ধে।

বছরের শুরুতে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফিলিপস। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় বোলারদের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন তিনি। দুই সংস্করণে শতকের পর টেস্টেও ভারতের বিপক্ষে একই কীর্তি গড়ার হাতছানি ছিল তার সামনে।

অবশেষে সেই সুযোগ কাজে লাগালেন ২৯ বছর বয়সি এই ব্যাটার। প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ভারতীয় বোলারদের বিপক্ষে খেলেছেন ১১৮ রানের দুর্দান্ত ইনিংস। শতক পূর্ণ করার পর আরও ১৮ রান যোগ করে আউট হন তিনি। এর মধ্য দিয়ে ২০২৬ সালে ভারতের বিপক্ষে তিন সংস্করণেই সেঞ্চুরি করার বিরল নজির গড়েন ফিলিপস।

 

 

আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad