ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কাপড়ের দোকানে পরিচয়, ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ

admin | আপডেট: ০৩ জানুয়ারী ২০২২ - ০৬:৩৬:২৪ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রেমের সম্পর্ক গড়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শামীম (২২) নামের এক বখাটে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানায় দায়েরকৃত মামলার সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে একটি বস্ত্রবিতানের কর্মচারী এমরান হোসেন শামীম (২২)। তাঁর দোকানে আট মাস আগে কাপড় কিনতে গিয়ে পরিচয় হয় উপজেলার মুরাদপুর গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর। এরপর তাদের মধ্যে মোবাইলে কথোপকথন থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

এই সূত্রে গত ১৬ ডিসেম্বর বিকেলে ছাত্রীটি সীতাকুণ্ড বাজারে এলে প্রেমিক শামীম তাকে ফুঁসলিয়ে রেলস্টেশন এলাকার ইসমাইলের ভাড়া বাসার একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনার পর থেকে মেয়েটি নিজ বাড়িতে গিয়ে মনমরা হয়ে থাকায় সম্প্রতি বিষয়টি লক্ষ করেন তার মা। এক পর্যায়ে তিনি তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে সব ঘটনা খুলে বলে। এরপর গতকাল রবিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, ‘মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বখাটে প্রেমিক তাঁকে ধর্ষণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আমরা আসামি শামীমকে গ্রেপ্তার করে আজ সোমবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করেছি।’

 

কিউটিভি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad