পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯

Anima Rakhi | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ - ০৩:৩৯:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জরুরি সেবাকর্মীরা জানিয়েছেন। পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উদ্ধারকারী সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি এএফপিকে জানান, এ দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, স্কুলের ছাদ ধসে পড়ার পর বেশ কয়েকজন শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

কিউটিভি/অনিমা/১৫ অক্টোবর ২০২৬,/বিকাল ৩:৩৮

▎সর্বশেষ

ad