ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

মেলান্দহে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

admin | আপডেট: ০১ জানুয়ারী ২০২২ - ১০:০৫:২৩ পিএম

ডেস্কনিউজঃ জামালপুরের মেলান্দহে জয়ফল বেগম (৫৫) ও তার মেয়ে স্বপ্না বেগমের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) পৌরসভার গোবিন্দপুর গাড়োয়ালপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। জয়ফল বেগম মৃত আকমল চৌধুরীর স্ত্রী।

প্রতিবেশীরা জানান, আকমল চৌধুরীর দুই ছেলে মিলন চৌধুরী ও মিস্টার চৌধুরী ওমান প্রবাসী। আরেক ছেলে জহুরুল ইসলাম বাড়িতেই থাকেন। বোন স্বপ্নার বিয়ে হয়েছিল যশোরে। কিন্তু স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়।

রিকশা থেকে পড়ে সাংবাদিকের মৃত্যুরিকশা থেকে পড়ে সাংবাদিকের মৃত্যু
জহুরুল ইসলামের সঙ্গে তার মা-বোনের কলহ হয়। এ নিয়ে একই বাড়ির আঙ্গিনায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়। দুইদিন আগে জহুরুল ইসলাম স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে ঘরের দরজা জানালা বন্ধ ছিল। এদিকে দুইদিন ধরে ওমান থেকে জয়ফলের ছেলেরা ফোনে না পেয়ে বিচলিত হয়ে পড়েন।

একপর্যায়ে ওমান থেকে দুই ভাই তাদের মামা মানিককে ফোন দেন। পরে মানিকসহ অন্য স্বজনরা এসে দরজা ভেঙে ঘরে মধ্যে গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সস্ত্রীক জহুরুল ইসলামকে পুলিশ হেফাজতে নিয়েছে।

বিপুল/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ১০:০০

▎সর্বশেষ

ad