ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বায়ার্নের লম্বা ইনজুরি তালিকায় আরেক নাম

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ - ০৮:৩৫:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচ জয়হীন বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগে লিলের কাছে হারের পর গতকাল বুন্দেসলিগায় হ্যামবুর্গের মাঠে গোলশূন্য ড্র করেছে। মাঠে যখন জয় না পাওয়ার হতাশা, তখন দলের ইনজুরির তালিকা লম্বা হতে থাকায় তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। সবশেষ এতে অন্তর্ভুক্ত হলেন কনরাড লাইমার।

ইতোমধ্যে ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন, জামাল মুসিয়ালা, সার্জ গিন্যাব্রি, ম্যানুয়েল ন্যয়ার ও ইসমাইল সাইবারিকে কয়েক মাসের জন্য হারিয়েছে বায়ার্ন। আলফোন্সে ডেভিস ও মাইকেল অলিসেও চোট পেয়েছেন।এদিকে শনিবারের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে ধরার অপরাধে একটি লিগ ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে অধিনায়ক জোশুয়া কিমিচকে। দলটি শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে একটি পয়েন্ট পেছনে। দলটি রোববার সন্ধ্যায় বেয়ার লেভারকুসেনকে হারাতে পারলে চার পয়েন্টে এগিয়ে যাবে।

 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad