ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নভেম্বরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৫২৮ কোটি টাকা

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ - ০৯:২৩:৩৮ পিএম

ডেস্ক নিউজ : চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৫২৮ কোটি ৮৪ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু গত ১৮ নভেম্বর একদিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সামগ্রিক প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ।

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক ইতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরবরাহ বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

 

আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:১৫

▎সর্বশেষ

ad