ব্রেকিং নিউজ
রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর নতুন অভিযান, ভাঙচুর-নির্যাতনের অভিযোগ

Ayesha Siddika | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ - ০৫:০৭:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের পূর্ব ও দক্ষিণে অবস্থিত দুটি এলাকায় অভিযান চালিয়েছে ইসরাইলি সেনারা। এলাকাগুলো হলো নাবলুসের পূর্বে অবস্থিত বেইত ফুরিক এবং দক্ষিণে অবস্থিত বেইতা।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, বেইত ফুরিক শহরে ঢুকে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় একটি দোকানের ভেতরে থাকা বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। অভিযানের সময় স্থানীয় কয়েকজন বাসিন্দাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, বেইতা শহরে অভিযান চালানোর সময় বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে প্রবেশ করে ইসরাইলি সেনারা। এ সময় তারা একাধিকবার তাজা গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

দুটি এলাকায় ইসরাইলি বাহিনীর এই অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অভিযানে হতাহতের সংখ্যা কিংবা আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

 

আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad