ব্রেকিং নিউজ
রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত

স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

Anima Rakhi | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ - ০৪:৪৪:৩৭ পিএম

ডেস্ক নিউজ : স্লিপার বাসের নীতিমালা না করার নিষ্ক্রিয়তা কে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নীতিমালা করার নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। 

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট বলেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। 

বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। 

তিনি বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়।

আইনজীবী আরও জানান, সড়ক পরিবহন আইন ২০১৮—এর ধারা ৪০-এ বলে দেওয়া রয়েছে যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ ভায়োলেশন করে, তাহলে সেটা সেকশন ৮৪ দ্বারা পানিশেবল অফেন্স। এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর এবং ৩ লক্ষ টাকা জরিমানা। এছাড়া সেকশন ২৮, সড়ক পরিবহন আইনে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে—রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না। 

আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো পারমিশন নেই। হাইকোর্টও পারমিশন দেয়নি।

কিউটিভি/অনিমা/১৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad