ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

ইরানে বাস উল্টে নিহত ১২, আহত ১৬

Ayesha Siddika | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ - ০৬:৫৯:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইরানের ইলাম প্রদেশে তেল কোম্পানির কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। শনিবার (১৪ নভেম্বর) দেহলোরান কাউন্টিতে এনজিএল তেল কোম্পানির কর্মীদের বহনকারী বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি শনিবার গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে জানান, আহতদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে ৩২ জন সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়। এ ছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়।

 

 

আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

▎সর্বশেষ

ad