ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ - ০৫:২৪:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র মক্কার দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার দুটি স্থানে আছড়ে পড়ে।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রামে এবং প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাগামাস এলাকায় পড়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওই অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সেগুলো শনাক্ত করে ভূপাতিত ও ধ্বংস করা হয়।

এর আগে মক্কা ও মদিনায় হামলার অভিযোগ বারবার অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের পবিত্র এই দুই শহরকে লক্ষ্য করে তারা কোনো অভিযান চালায়নি। বরং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু। সর্বশেষ ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি।

বৃহস্পতিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বলেছে, ‘বেসামরিক স্থাপনায় এ ধরনের শত্রুতামূলক হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি হুথি মিলিশিয়াদের অনুসৃত বিপজ্জনক শত্রুতামূলক কর্মকাণ্ডেরই প্রতিফলন।’

 

 

আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:২৫

▎সর্বশেষ

ad