ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

ডলারের দাম বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ - ০৫:৪৬:২৩ পিএম

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে মার্কিন ডলার। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দেশটির প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য এবং ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে ডলারের চাহিদা বেড়েছে।

যুক্তরাষ্ট্রে অক্টোবরে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তারা।

বাজারে এখন ডিসেম্বরে সুদের হার বাড়ানোর পাশাপাশি আগামী বছরের শুরুতেও আরেক দফা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাকসসহ কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠানও আগামী বছরের শুরুতে অতিরিক্ত সুদের হার বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

ডলারের শক্তিশালী অবস্থানের বিপরীতে ইউরো ও ব্রিটিশ পাউন্ডের দর কমেছে। ইউরোর দাম ০ দশমিক ০৮ শতাংশ কমে ১ দশমিক ১০৮ ডলারে নেমেছে, যা গত বছরের মে মাসের পর সর্বনিম্ন। অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের দর ০ দশমিক ১৬ শতাংশ কমে ১ দশমিক ৩২৫৯ ডলারে দাঁড়িয়েছে। জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দর ০ দশমিক ০৩ শতাংশ কমে ১৫৯ দশমিক ৭৪ ইয়েনে নেমেছে।

আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad