ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

সেমিফাইনালে টিকিটের মূল্য ১ হাজার, ১১ হাজার বিক্রি শেষ

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ - ০৬:০০:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : শেষ হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল ম্যাচ। স্বাগতিক বাংলাদেশ রাত সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। বিকেল তিনটায় প্রথম সেমিফাইনালে লড়বে ভারত ও ভুটান। দুটি সেমিফাইনালে টিকিটের দাম ধার্য হয়েছে এক হাজার।

সাফের মার্কেটিং স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএ প্রধান নির্বাহী সজীব রশিদ বলেন, ‘ইতোমধ্যে প্রায় এগারো হাজার টিকিট বিক্রি হয়েছে। টিকিটের চাহিদা ভালোই।’ গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কা গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দাম ছিল ৮০০ টাকা। সেমিফাইনালে দুই ম্যাচের টিকিট ১ হাজার রাখা হচ্ছে।

দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রাত সাড়ে আটটায়। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে। সেখানেও ড্র থাকলে টাইব্রেকার। এতে খেলা শেষ হতে হতে প্রায় ১১টা বাজতে পারে। এত রাতে খেলা শেষ করে দর্শকদের বাসায় ফিরে পরের দিন সকালে কাজে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া কঠিন।

 

 

আয়শা/১২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad