ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ - ০৫:৫৩:২১ পিএম

ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনের শুরুতে এশিয়ার বাজারে দরপতন হলেও আঞ্চলিকভাবে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৯৩ ডলার ২১ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৮০ সেন্ট হয়েছে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) বৃহস্পতিবার সকাল ৭টা ৩২ মিনিটে এ দর রেকর্ড করা হয়। এর আগে এশিয়ার বাজারে দিনের প্রাথমিক লেনদেনে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছিল। এ পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে অভিহিত করেছেন স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমরা বর্তমানে যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকলেও এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে তেলের উৎপাদন পুনরুদ্ধারের সুযোগ তৈরি করছে।’ সূত্র: আল জাজিরা

 

 

আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad