ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

সিলেট টেস্টে বাদ পড়তে পারেন তাইজুল

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ - ০৬:৪৩:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বৃহস্পতিবার সিলেটে শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্ট।

এই ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে। অফ ফর্মে থাকা তাইজুল ইসলামকে ছাড়াই মাঠে নামার কথা ভাবছে বাংলাদেশ। এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। যদিও এই সিলেটেই সবশেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে নয় উইকেট পেয়ে দলকে জিতিয়েছিলেন। সেটাও মাথায় রাখবে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন সিমন্স। সর্বশেষ চার টেস্টে তার শিকার মাত্র পাঁচ উইকেট। জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ রানে সাত উইকেট নেওয়ার পর থেকেই ছন্দ হারিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এ সময়ে চোটও ভুগিয়েছে তাকে। বিশেষ করে বাঁ কাঁধের চোট।

সিলেট টেস্টের আগে সিমন্স বলেন, ‘তাইজুলের ফর্ম আমাদের জন্য অনেক বড় উদ্বেগের বিষয়। সে দলের অন্যতম প্রধান স্পিনার, আমাদের বড় অস্ত্র। তার ফর্ম নিয়ে আলোচনা করলে সে নিজেও উদ্বিগ্ন থাকে, দলও চিন্তিত হয়।’

তাইজুলকে ছাড়াই একাদশ সাজানোর সম্ভাবনা উড়িয়ে দেননি কোচ। তাতে বাঁহাতি স্পিনার ছাড়াই খেলতে হতে পারে বাংলাদেশকে। সিমন্স বলেন, ‘এমন কিছু নিয়েও আমাদের ভাবতে হবে। একটু পর এ বিষয়ে আলোচনা করব।’

সবশেষ ২০১৫ সালের দেশের মাটিতে টেস্ট একাদশের বাইরে ছিলেন তাইজুল। দেশের বাইরে তিনি খুব একটা সুযোগ না পেলেও দেশের মাটিতে তিনি বড় শক্তি।  তবে বাংলাদেশের বড় দুশ্চিন্তা ব্যাটিং। 

ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রোস্টন চেজ, জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপের কাছে দুই ইনিংসে ১৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশের স্পিনাররা পেয়েছেন মাত্র আট উইকেট, সবই প্রথম ইনিংসে। সিমন্সের মতে, প্রতিপক্ষ স্পিনারদের বিপক্ষে ব্যাটিংয়ের ধরন বদলাতে হবে।

তিনি বলেন, ‘আমরা নিজেদের দায় নিচ্ছি। যতটা ভালো ব্যাটিং করার সামর্থ্য ছিল, তা করতে পারিনি। ওরা ভালো বোলিং করেছে, এটাই টেস্ট ক্রিকেট। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। কীভাবে খেলব, কীভাবে রান করব, কীভাবে রক্ষণ সামলাব—সবকিছুতেই প্রথম টেস্টের চেয়ে ভালো করতে হবে।’

মুমিনুল হক কনকাশনের কারণে সিলেট টেস্টে খেলতে পারবেন না। তার জায়গায় আবারও তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আঙুলের চোট কাটিয়ে একাদশে ফিরছেন মুশফিকুর রহিম। মুমিনুলের বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে অমিত হাসানকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে সম্প্রতি করেছেন তৃতীয় প্রথম শ্রেণির দ্বিশতক।

তবে সিলেট টেস্টে তার খেলার সম্ভাবনা কম। সিমন্স বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে যেভাবে খেলছে, পরের সুযোগে আন্তর্জাতিক পর্যায়েও সেভাবে পারফর্ম করতে হবে। দুই স্তরের ক্রিকেটের মধ্যে পার্থক্য আছে। এখন তাকে প্রমাণ করতে হবে, এই পর্যায়েও সে ভালো করতে পারে।’

 

 

আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৩

▎সর্বশেষ

ad