ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

এসকেএস ফাউন্ডেশনে ৩২ জনের চাকরি

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ - ০৬:৩৮:৫৮ পিএম

ডেস্ক নিউজ : বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসকেএস ফাউন্ডেশন’ তাদের একটি প্রকল্পের আওতায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ইডকল–এর অংশীদারত্বের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস)’ প্রকল্পের জন্য ‘সেলস অফিসার কাম টেকনিশিয়ান’ পদে ৩২ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ই–মেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।

পদের নাম ও পদসংখ্যা

-পদের নাম: সেলস অফিসার কাম টেকনিশিয়ান

-পদসংখ্যা: ৩২ জন

-শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/রিনিউয়েবল এনার্জি টেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কিংবা পদার্থবিজ্ঞানে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতা

এনজিও ব্যবসায়িক ক্ষেত্রে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সোলার ইনভার্টার ও ব্যাটারি প্রযুক্তি, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, প্রটেকশন সিস্টেম ও আর্থিং বিষয়ে জ্ঞান থাকতে হবে। সাইট সার্ভে ও ফিজিবিলিটি অ্যাসেসমেন্টে দক্ষতা এবং এমএস অফিস, এক্সেল, অটোক্যাড ও সোলার ডিজাইন সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। পাশাপাশি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও নেগোসিয়েশনে দক্ষ হতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে পারবে।

কর্মস্থল

রাজশাহী ও রংপুর।

বেতন ও সুবিধাগুলো

মাসিক বেতন: ২৫,০০০ টাকা।

অন্যান্য সুবিধা: ভ্রমণের ভাতা, সপ্তাহে দুদিন ছুটি এবং প্রকল্প বাজেটের বিধান অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের তাঁদের জীবনবৃত্তান্তের পিডিএফ কপি এবং দুজন রেফারির নাম ও যোগাযোগের বিবরণসহ আবেদন করতে হবে। নির্ধারিত জীবনবৃত্তান্ত ই–মেইলের hr@sks-bd.org মাধ্যমে ডেপুটি ডিরেক্টর–এইচআর বরাবর পাঠাতে হবে। কেবল বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। নিয়োগে নারীদের বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬।

 

 

আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৮

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad