ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ - ০৭:১৪:৫৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে দেশটির রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এলেও ইরানের প্রতি ওয়াশিংটনের শত্রুতামূলক নীতির কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না বলে সতর্ক করে খামেনি বলেন, দল বা গোষ্ঠীর পরিবর্তনের মাধ্যমে আধিপত্যবাদী শক্তির আচরণ বদলে যাবে বলে যারা সামান্যতম আশাও করছেন, তারা ভুল করছেন। একই ভাবে যুক্তরাষ্ট্রকে ছাড় দিলে দেশটি ইরানের জনগণের প্রতি শত্রুতা পরিত্যাগ করবে বলে যারা মনে করেন, তারাও মারাত্মক ভুল করছেন।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চায়। ওয়াশিংটনকে কোনো ধরনের ছাড় দিলে তা দেশটির আরও আগ্রাসী হয়ে ওঠার পথ তৈরি করবে বলেও সতর্ক করেন তিনি। খামেনি বলেন, ‘আধিপত্যবাদী শত্রুর কাছে আত্মসমর্পণের সামান্যতম প্রবণতাও এখন পর্যন্ত অর্জিত বিপুল সাফল্যকে নষ্ট করে দেবে।’

 

 

আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad