বিনোদন ডেস্ক : টালিপাড়ার সুপারহিট জুটি দেব ও শুভশ্রীর প্রেমে পড়া থেকে শুরু করে প্রেমভাঙা— সবই চোখে পানি এনে দিয়েছিল তাদের ভক্ত-অনুরাগীদের। তাই দুজনকে আবার কাছাকাছি আসতে দেখে রীতিমতো উত্তেজনায় টগবগিয়ে ফুটছে সবাই। পূজায় মুক্তি পেয়েছে সিনেমা ‘দেশু ৭’। আপাতত ‘দেশু ৭’ জ্বরে কাঁপছে পুরো বাংলা। একসময়ের অনস্ক্রিন আর অফস্ক্রিনের হিট জুটি ছিলেন দেব ও শুভশ্রী। তারা আবার কাছাকাছি আসতেই শুরু হয়েছে ধামাকা।
‘দেশু ৭’ সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শোর পরেই দেব ঘোষণা দিলেন— তিনি সিনেমা আনবেন জিতের সঙ্গে। এমনকি কমিটমেন্টও দিয়ে দিয়েছেন। আর একদম বিগ বাজেটে ধামাকা নিয়ে আসবে সেই সিনেমা। লিপাড়ার দুই সুপারস্টার একসঙ্গে আসবেন যখন, ধামাকা তো হবেই। সব ঠিক থাকলে হয়তো ২০২৭ সালের পূজাতেই আসতে পারেন দেব ও জিৎ একসঙ্গে সিলভার স্ক্রিনে।
দেব-শুভশ্রীও যদি কোনো খামতি রাখেননি নিজেদের পুরোনো প্রেমকে কাজে লাগিয়ে সিনেমার পালে হাওয়া লাগাতে। যেমন সিনেমার ট্রেলার লঞ্চে মঞ্চে দাঁড়িয়ে দেবকে অকপটে বলতে শোনা যায়— ‘আমার পর যদি শুভশ্রীকে কারও সঙ্গে ভালো লাগে তাহলে সেটি জিৎ। অবশ্যই আমার পর, ‘সরি জিৎদা আই লাভ ইউ টু’।
আর দেবের মুখে এমন কথা শুনে রীতিমতো ব্লাশ করতে থাকেন শুভশ্রী গাঙ্গুলি। যদিও নিজেদের প্রেমের সেই দিনগুলো ‘দেশু ৭’ মুক্তির আগে যতই চর্চায় আসুক না কেন, ব্যক্তিগত জীবনে অনেকখানিই এগিয়ে গেছেন দুই তারকা।
‘দেশু ৭’ সিনেমা মুক্তির আগে এমন খবরও রটে যে, দেবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে নাকি ভাঙতে বসেছে শুভশ্রীর সংসার। যদিও সেই জল্পনায় পানি ঢাললেন রাজ চক্রবর্তী নিজেই।
ছেলে ইউভানের ষষ্ঠ জন্মদিনে শুভশ্রী গাঙ্গুলিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এমনকি ক্যাপশনে লিখেছিলেন তাদের গোটা সংসারকে যিনি বেঁধে-আগলে রেখেছেন, তিনি তার সন্তানদের মা। অর্থাৎ ‘দেশু ৭’ সিনেমার নায়িকা।
আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/রাত ৯:০৮
