বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন শুরু

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ - ০৯:০৫:০৭ পিএম
মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : নানা ঝুঁকি পেরিয়ে দুই মাস পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন শুরু হয়েছে। খনির ভুগর্ভের ১৪০৫ নম্বর ফেইজ থেকে গত বৃহস্পতিবার সকাল থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু হয।
গত ১২ই আগষ্ট থেকে কয়লা খনির ভুগর্ভের ১৩০৯ নম্বর ফেইজের কয়লা শেষ হওয়ায় উত্তোলন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়া ফেইজ থেকে ৪লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। প্রায় দুই মাসপর পুর্বের ফেইজ প্রয়োজনিও যন্ত্রপাতি নতুন ফেইজে স্থান্তন্তর বিভিন্ন কারিগরি কার্যক্কম পরিচালনা করা হয়।গত শুক্রবার হতে পুনরায় খনিতে কয়লা উত্তোলন শুরু হয়েছে। 

বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন)  খান মোহাম্মদ জাফর সাদিক বলেন,গত বৃহস্পতিবার ভোর থেকে ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিক ভাবে কয়লা উত্তোলন কার্যক্কম শুরু হয়।তবে নতুন ফেইজে পুরোদমে কয়লা তুলতে সময় লাগবে। 

 

 

আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad