ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই যোদ্ধারা এ দেশের সম্পদ। তাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে এসেছে। ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে একটি নবনির্মিত বাড়ির চাবি, চারটি আর্থিক সহায়তার চেক ও ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে তাদের আবাসন, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা। এছাড়া স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়শা/১৪ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:১৫
