যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ - ০৮:৫৭:২৮ পিএম

ডেস্ক নিউজ : সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারকে বাংলাদেশ অনুরোধ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা দুঃখজনক। এমন ঘটনা শুধু সন্ত্রাসীরাই ঘটাতে পারে। এর আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বিদেশে ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপরে যে ধরনের হামলার ঘটনা ঘটছে- এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নিচ্ছে সরকার।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, জন এফ কেনেডি বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ্য করে বলেন, ‘ইউ আর আ টেরোরিস্ট’, ‘হোয়াই ইউ কাম হিয়ার’। এছাড়া বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পরে সফরসঙ্গী একজনের সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

 

 

আয়শা/১৩ অক্টোবর ২০২৬,/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad