প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

Ayesha Siddika | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ - ১০:৩৬:৩৩ পিএম

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং আসন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

 

আয়শা/১১ অক্টোবর ২০২৬,/রাত ১০:৩৩

▎সর্বশেষ

ad