ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

Ayesha Siddika | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ - ১০:২১:৫০ পিএম

ডেস্ক নিউজ : ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে স্বজনরা প্রতীকীভাবে বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু ও কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, অর্থ সম্পাদক শামীম খান, গৌরীপুর উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, আব্দুর রউফ দুদু, হুমায়ুন কবীর সুমন, উপজেলা স্বজনের সহ-সভাপতি একেএম মাহফুজুর রহমান ও মো. ফিরোজ মিয়া।

এছাড়া আরও বক্তব্য রাখেন- গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী সানজানা তাসনিম তারিন, ফয়জুর নাহার লিয়া, স্বজন মাজহারুল ইসলাম, অলকেশ পণ্ডিত এবং যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।

 

 

আয়শা/১১ অক্টোবর ২০২৬,/রাত ১০:২১

▎সর্বশেষ

ad