সাজেক বন্ধ ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ - ০৮:০৩:৩১ পিএম

ডেস্ক নিউজ : পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। 

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় অনিবার্য কারণ উল্লেখ করে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক নাজমা আশরাফী এ নির্দেশনা দেন, যা এদিনই সন্ধ্যা ৬টা হতে কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। 

একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজেদের গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো। 

 

 

আয়শা/১১ অক্টোবর ২০২৬,/রাত ৮:০২

▎সর্বশেষ

ad