ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ডাব খাওয়ার উপকারিতা জেনে নিন

Anima Rakhi | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ - ১০:৩৮:৪৬ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখতে ডাবের পানির জুড়ি নেই। প্রাকৃতিকভাবে পাওয়া এই পানীয়তে রয়েছে বিভিন্ন খনিজ উপাদান ও ভিটামিন, যা শরীরের পানিশূন্যতা পূরণে সহায়তা করে। পাশাপাশি নিয়মিত পরিমিত ডাবের পানি খেলে শরীর ও ত্বকে মিলতে পারে নানা উপকার। ডাবের পানি পানের উপকারিতা জেনে নিন—

১। নিয়মিত ডাবের পানি খেলে খাবার ভালোভাবে হজম হয়। তাই শরীরের ভেতরে হজম না হওয়া খাবার মেদ হিসেবে জমার সুযোগই পায় না। ফলে ওজন কমতে শুরু করে।

 ২। ডাবের পানি পেট পরিষ্কার রাখে। তাই ব্রণ বা কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।

৩। ডাবের পানিতে রয়েছে প্রচুর ভিটামিন এ এবং সি, যা ত্বকের জন্য ভীষণ উপকারী এবং চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে।

৪। ডাবের পানিতে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে। তাই ডাবের পানি নখের ভঙ্গুরতা দূর করতে সাহায্য করে। নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

৫। নিয়মিত ডাবের পানি খেলে চোখের নিচের কালো দাগ দূর হয়। ভিটামিন বি কমপ্লেক্স থাকায় ঠোঁট ফাটা ও ঠোঁটের কালচে ভাব দূর করে।

সূত্র: আনন্দবাজার

কিউটিভি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/রাত ১০:৩৮

▎সর্বশেষ

ad